সাপ্তাহিক লকডাউন: ফুলবাগানে চলছে নাকা চেকিং, এম জি রোডে ড্রোনে নজরদারি পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2020 11:06 AM (IST)

আজ সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন। রাসবিহারীতে জনশূন্য রাস্তাঘাট। এম জি রোডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। ফুলবাগানে চলছে পুলিশের নাকা চেকিং। যারা রাস্তায় বেরোচ্ছেন, তাঁরা সঠিক পরিচয়পত্র দেখাতে না পারলে, তাঁদের যেতে দেওয়া হচ্ছে না। রাস্তার উল্টোদিকে একটা বড় অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।