Narada Case Hearing: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে নারদ মামলায় আজ হাইকোর্টে ফের শুনানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2021 11:21 AM (IST)

আজ ১১টা নাগাদ নারদ (Narada) মামলায় ৪ নেতার জামিন পুনর্বিবেচনা মামলার শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টে (High Court)। তবে, শুনানি শুরু হওয়ার পর যদি কোনও পক্ষের আইনজীবী প্রধান বিচারপতির কাছে অন্য সময় শুনানি করার আবেদন করতে পারেন। বিচারপতি তাঁদের আবেদনে সম্মতি জানিয়ে শুনানির সময় নির্ধারণ করতে পারেন। প্রসঙ্গত, গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।