Narada Scam Probe : নারদ মামলায় 'একতরফা শুনানি ঠেকাতে ' সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই

নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই।নারদকাণ্ডে রাজ্যের ২ মন্ত্রী, এক বিধায়ক ও একজন প্রাক্তন মেয়রকে গ্রেফতার করা হয়েছে। এই চারজনের তরফে জামিনের আবেদন করা হলে সুপ্রিম কোর্টে যাতে একতরফা শুনানি না হয়, তার জন্যই সিবিআই ক্যাভিয়েট দাখিল করতে চলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে রাজ্যের ২ মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতারি নিয়ে বিধানসভার স্পিকারকে বিস্তারিত জানিয়েছে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola