Narada Scam Probe : অস্বস্তিবোধ, এসএসকেএম-এ ভর্তি করা হল সুব্রত মুখোপাধ্যায়কে

এসএসকেএম-এ (SSKM) ভর্তি করা হল সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee)। সকালে শারীরিক অবস্থা পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতেও একবার আনা হয়েছিল রাজ্যের মন্ত্রীকে। তবে কোনও টেস্ট না করিয়েই জেলে ফিরে যান সুব্রত। প্রসঙ্গত, তাঁর বয়স হয়েছে ৭৬ বছর। তিনি প্রতিদিন অনেক ওষুধ খান। সকাল থেকে তিনি অস্বস্তিবোধ করছিলেন। সেই কারণে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার সময় ছিলেন স্ত্রী। তিনি রয়েছেন উডবার্ন ওয়ার্ডের ১০২ নম্বর কেবিনে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola