Narada Scam Probe : আপাতত জেল হেফাজতেই ৪ হেভিওয়েট, নারদ-কাণ্ডে কাল দুপুর দুটোয় ফের মামলার পরবর্তী শুনানি

নারদ (Narada) মামলায় আজকের মতো শুনানি শেষ। আগামীকাল দুপুর ২টোয় আবার এই মামলার শুনানি শুরু হবে। প্রসঙ্গত, আজ দুপুর ২টোয় কলকাতা হাইকোর্টে (High Court) শুরু হয়েছিল রাজ্যের ৪ জন হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিনের আবেদন পুনর্বিবেচনার মামলা। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে মামলার শুনানি। আদলতে সওয়াল-জবাব করেন অভিযুক্ত এবং সিবিআই-এর (CBI) আইনজীবীরা। আজ কোনও নির্দেশ না দিয়ে প্রধান বিচারপতি আজকের মতো শুনানি শেষ করলেন। গত সোমবার নারদ মামলায় গ্রেফতার করা হয় শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), মদন মিত্র (Madan Mitra), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) এবং ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola