Narendra Modi : বিরোধী জোট 'ইন্ডিয়া'কে নিশানা করলেন নরেন্দ্র মোদি। ABP Ananda Live
ABP Ananda | 11 Aug 2023 07:56 AM (IST)

লোকসভায় (Lok Sabha) অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দিতে গিয়ে, বিরোধী জোট ইন্ডিয়াকে নিশানা করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলা, কেরলের মতো রাজ্য়ে বিরোধী দলগুলির অঞ্চলিক সমীকরণ মনে করিয়ে, খোঁচা দেন তিনি। যা দেখে বিরোধীরা বলছে, এটা স্পষ্ট যে বিজেপি বিরোধী জোট নিয়ে উদ্বিগ্ন। বৃহস্পতিবার বিরোধী শূন্য় লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ধ্বনি ভোটে খারিজ হয়ে যায়।