Narendra Modi: স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে, ভারত উন্নত দেশে পরিণত হবে, দাবি প্রধানমন্ত্রীর
ABP Ananda | 04 Sep 2023 09:33 AM (IST)

স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে, ভারত উন্নত দেশে পরিণত হবে। থাকবে না কোনও দুর্নীতি, সাম্প্রদায়িকতা। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে, এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা দেশের অর্থনৈতিক অবস্থা ও বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান তুলে ধরে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।