Narendra Modi: 'মণিপুরের ঘটনা আদালতে বিচারধীন রয়েছে', বললেন প্রধানমন্ত্রী

ABP Ananda  |  10 Aug 2023 09:07 PM (IST)
ABP News

মণিপুর হিংসা নিয়ে উত্তাল হয়েছে দেশ, অশান্ত হয়েছে সংসদ। সেই পরিস্থিতিতে এদিন সকলের নজরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ। মণিপুর হিংসা নিয়ে তিনি কী বলেন, সেদিকে নজর ছিল সকলেরই। এদিন ভাষণ শুরুর দেড়ঘণ্টা ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা যায় মণিপুর প্রসঙ্গ। 


যদিও বিরোধী শূন্য লোকসভায় মণিপুর নিয়ে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী। তবে বক্তব্যর শুরুতে মণিপুর প্রসঙ্গে বিরোধী নিশানা করতে পিছপা হননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'মণিপুর নিয়ে আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছে নেই বিরোধীদের। রাজনীতি দূরে সরিয়ে কথা বলতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় অংশই নিতে ইচ্ছা নেই বিরোধীদের।'


এরপরই তিনি বলেন, 'মণিপুরের ঘটনা আদালতে বিচারধীন রয়েছে। মণিপুরের ঘটনায় অনেকেই তাঁদের স্বজন হারিয়েছেন। মহিলাদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। দেশের সব নাগরিকদের আশ্বস্ত করছি আসন্ন ভবিষ্যতে মণিপুরে শান্তির সূর্য উঠবে, মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।  দেশ আপনাদের সঙ্গে আছে, এই সংসদ সঙ্গে আছে। আমরা সবাই মিলে সমাধান করব। শান্তি স্থাপন হবেই।' 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Narendra Modi: 'মণিপুরের ঘটনা আদালতে বিচারধীন রয়েছে', বললেন প্রধানমন্ত্রী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন