Narendra Modi: মায়ের শেষকৃত্য করবেন প্রধানমন্ত্রী, এরপর ভার্চুয়ালি উদ্বোধন হবে বন্দে ভারত এক্সপ্রেসের
প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন, ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। ভোর সাড়ে তিনটেয় প্রয়াত প্রধানমন্ত্রীর মা, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আজ গাঁধীনগরে হবে হীরাবেনের শেষকৃত্য। দিল্লি থেকে আমদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, খবর পিএমও সূত্রের। এর আগে অসুস্থ হয়ে আমদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। ১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Narendra Modi ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Hirabin