Narendra Modi: 'জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' দেশের মাটি ছুঁয়ে মোদির স্লোগান | ABP Ananda Live

Narendra Modi:দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর সেরে বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী। হ্যালের বিমানবন্দরে নামতেই মোদি দেখলেন হাজার হাজার অনুগামীর ভিড়। সকলেই প্রতীক্ষায় ছিলেন মহাকাশ গবেষণার ক্ষেত্রে দেশের এই বিরাট সাফল্যের পর ফিরে এসে মোদি কী বলেন তার জন্য। দেশের মাটি ছুঁয়েই ফের আবেগপ্রবণ মোদি। তাঁর গলায় 'জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' স্লোগান। চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য শনিবার ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola