Narendra Modi: মসনদে বসেই রাজ্যগুলিকে করের টাকা দিল মোদি, বাংলা পেল ১০ হাজার ৫১৩ কোটি টাকা

মসনদে বসেই রাজ্যগুলিকে করের ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা দিল কেন্দ্র। বাংলা পেল ১০ হাজার ৫১৩ কোটি টাকা। 

শরিক নয়, বিজেপির হাতেই বেশিরভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রক। স্বরাষ্ট্রে ফের অমিত শাহ। রাজনাথের হাতেই প্রতিরক্ষা। ফের অর্থমন্ত্রী সীতারমন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

অভিষেকেই জোড়া দায়িত্বে সুকান্ত। শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী। জাহাজ প্রতিমন্ত্রীই রইলেন শান্তনু। পূর্ণমন্ত্রী না করে বাংলাকে বঞ্চনা, কটাক্ষ তৃণমূলের। 

 শপথ নেওয়ার পরে দফতরে গিয়ে প্রথম কিষাণ নিধির ফাইলে সই প্রধানমন্ত্রীর। মন্ত্রিসভার প্রথম বৈঠকে আবাস-প্রকল্পে আরও ৩ কোটি ঘর দেওয়ার সিদ্ধান্ত।                                                                              

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola