নববর্ষ উপলক্ষে বাংলায় ট্যুইট প্রধানমন্ত্রীর। তিনি লিখেছেন, "শুভ নববর্ষ! পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।''