১০টায় সারাদিন: সোমবারের বুলেটিনের নিরিখে দৈনিক মৃত্যু-সংক্রমণে দেশে ২ নম্বরে রাজ্য, এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গে আরও খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2020 11:28 PM (IST)

এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। ঠিক মতো কাজ করছে না কিডনি। ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ায় চিন্তিত চিকিৎসকরা। প্রয়োজনে হতে পারে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, খবর বেলভিউ হাসপাতাল সূত্রে।