জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় গ্রেফতার ১০, কেউই পড়ুয়া নয়, জানাল পুলিশ

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় গ্রেফতার ১০। পুলিশ সূত্রে খবর, ধৃতদের পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। কোনও পড়ুয়াকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজে যাদের পাথর ছোড়া, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা গিয়েছে, তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, জামিয়া মিলিয়াকাণ্ডের পর কাল পর্যন্ত বন্ধ আলিগড়ের সমস্ত স্কুল-কলেজ। বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola