করোনার মধ্যেই যক্ষ্মায় উদ্বেগ, এক বছরে দেশে মৃত্যু ৭৯ হাজারের, আক্রান্ত ২৪ লক্ষ

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কেন্দ্রের যক্ষ্মা-রিপোর্টে বাড়ল উদ্বেগ। গত এক বছরে দেশে যক্ষ্মায় মৃত্যু হয়েছে ৭৯ হাজার ১৪৪ জনের। আক্রান্ত হয়েছেন ২৪ লক্ষ চার হাজার জন। ২০১৮-র তুলনায় ১৪ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা। যদিও কেন্দ্রের দাবি, বিশ্ব স্বাস্থ্যের যা ইঙ্গিত করেছিল তার থেকে অনেকটাই কম দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৫-এর মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় রিপোর্টে বলা হয়েছে যক্ষ্মা নিয়ন্ত্রণে গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ভাল কাজ করছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola