নাগরিকত্ব সংশোধনী বিল পাসের দিনই রাজ্যসভায় বারবার উঠল এ রাজ্যের প্রসঙ্গ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Dec 2019 07:15 AM (IST)

নাগরিকত্ব সংশোধনী বিল পাসের দিনই রাজ্যসভায় বারবার উঠল বাংলার প্রসঙ্গ। অনুপ্রবেশকারী নিয়ে অতীতে সংসদে মমতার মন্তব্যের প্রসঙ্গ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তুমুল বিরোধিতা তৃণমূলের। পাল্টা সরব হল বিজেপিও।