Amit Shah's Bengal Visit: কাল রাতেই কলকাতায় অমিত শাহ, যোগ দেবেন একগুচ্ছ কর্মসূচিতে

কাল রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। শনিবার সকাল ১০.৪৫ মিনিটে মায়াপুর পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেদিনই দুপুর ২.৪০ মিনিটে ঠাকুরনগর পৌঁছবেন অমিত শাহ। ঠাকুরনগরে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সেদিন সন্ধে ৬.৪৫ মিনিটে সায়েন্স সিটির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোশাল মিডিয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। এরপর রবিবার সকাল ১১.৩০ মিনিটে ভারত সেবাশ্রম সঙ্ঘে যাবেন অমিত শাহ। সেদিন দুপুর ১২.২০ মিনিটে বিদ্যাসাগরের বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন। সেদিন দুপুর ১২.৪০ মিনিটে ডুমুরজলা স্টেডিয়ামে জনসভা অমিত শাহের। দুপুর দুটোয় উলুবেড়িয়ায় মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। দুপুর ৩.২০ মিনিটে বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola