সংক্রমণ এড়াতে এবার রোবটের ব্যবহার বেঙ্গালুরুর হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2020 09:13 AM (IST)

নার্স বা স্বাস্থ্যকর্মীরা নন, এবার করোনা আক্রান্তদের ওষুধ এবং খাবার দিচ্ছে রোবট। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ধরা পড়েছে এই ছবি। দেশজুড়ে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ক্রমশ বাড়ছে। তা প্রতিরোধ করতেই এই অভিনব ব্যবস্থা চালু করেছে ভিক্টোরিয়া হাসপাতাল।