স্বেচ্ছাবসর! বিহারের বিধানসভা ভোটে লড়বেন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে?

চাকরি থেকে স্বেচ্ছাবসর নিলেন বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। রাজনীতিতে নামার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বিহারের বিধানসভা ভোটে লড়ার জন্যই স্বেচ্ছাবসর বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এর জন্য নিয়ম শিথিল করার অভিযোগ উঠেছে বিহার সরকারের বিরুদ্ধে। বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই শিরোনামে উঠে আসেন গুপ্তেশ্বর পাণ্ডে। মুম্বই পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ান। নিশানা করেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। কয়েকমাস ধরে গুপ্তেশ্বরকে নিয়ে জল্পনা ছিলই। তাঁর স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এর আগে ২০০৯-এর লোকসভা নির্বাচনের আগেও স্বেচ্ছাবসর নেন গুপ্তেশ্বর। সেবার টিকিট না পাওয়ায় তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করেন।  তবে গুপ্তেশ্বর জানিয়েছেন এখনও কোনও রাজনৈতিক দলে তিনি নাম লেখাননি এবং তাঁর স্বেচ্ছাবসরের সিদ্ধান্তের সঙ্গে সুশান্ত সিং-এর মৃত্যু তদন্তের ঘটনার কোনও সম্পর্ক নেই ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola