কাল প্রথম দফায় ৭১ আসনে ভোটগ্রহণ, করোনা আবহেই শুরু বিহারের বিধানসভা নির্বাচন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2020 11:40 PM (IST)

করোনা আবহে কাল থেকে প্রথম দফার ভোটগ্রহণ শুরু বিহারে। করোনার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা। বুথে ভোটার সংখ্যা কমানোর পাশাপাশি, বয়স্কদের জন্য পোস্টাল ব্যালট, বুথে ঢোকা ও বেরনোর পথে থাকছে স্যানিটাইজার। ভোটের লাইনে দাঁড়াতে হবে ২ গজ দূরত্ব রেখে।