আজ বিহারে তৃতীয় দফায় ৭৮টি আসনে ভোটগ্রহণ, নির্ধারিত হবে ১২০৪ প্রার্থীর ভাগ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Nov 2020 10:57 AM (IST)

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় আজ তৃতীয় দফা তথা শেষ দফার ভোট। ১৬টি জেলায় ৭৮টি আসনে ভোটগ্রহণ চলছে। ১,২০৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে আজ। নীতীশ সরকারের আটজন মন্ত্রীও লড়ছেন এই দফায়। বিহারে এবারের লড়াই মূলত ত্রিমুখী। জেডিইউ-বিজেপি জোটের সঙ্গে লড়াই বাম-কংগ্রেস-আরজেডি মহাজোটের। বিজেপির সঙ্গে জোটে না গিয়ে গিয়ে আলাদা প্রার্থী দিয়েছে এলজেপি।