মণীশ শুক্লর ব্যক্তিগত দেহরক্ষীদের ছুটির খবর জানত আততায়ীরা ? ভাড়াটে খুনিদের ব্যবহার, অনুমান পুলিশের

টিটাগড়ে শ্যুটআউট! থানার কাছেই খুন বিজেপি নেতা মণীশ শুক্ল! প্রতিবাদে পথ অবরোধ। পুলিশকে ঘিরে বিক্ষোভ। আজ ১২ ঘণ্টার ব্যারাকপুর বন্‍‍ধের ডাক। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। জনবহুল বিটি রোডের সামনে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি বাইকে এসেছিল আততায়ীরা। প্রথম বাইকে দু'জন এই ঘটনা ঘটায় এবং পেছনের বাইকটি তাদের সঙ্গে ছিল বলে সন্দেহ। ঘটনার পর দুটি বাইকই চলে যায় খড়দার দিকে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মণীশ শুক্লর দুজন নিরাপত্তারক্ষী থাকতেন। নেতার আত্মীয়রা জানিয়েছেন, যে গত ৭দিন ধরে নিরাপত্তারক্ষীরা ছুটিতে রয়েছেন। রীতিমতো পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অনুমান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola