‘বাংলায় নৈরাজ্য চলছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’, অভিযোগে সংসদ চত্বরে বিক্ষোভ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2020 07:01 PM (IST)

বাংলায় নৈরাজ্য চলছে। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এই অভিযোগে সংসদ চত্বরে বিক্ষোভ বিজেপির। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে স্লোগান তোলেন তাঁরা। পাশাপাশি তাঁরা বলেন, বাংলায় ধর্মের নামে রাজনীতি হচ্ছে।