'মোদিজী, মোহন ভগবত, যতই স্বপ্ন দেখুক, সংরক্ষণ কখনও বন্ধ করতে দেব না' বললেন রাহুল গাঁধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2020 02:48 PM (IST)

সরকারি চাকরি, পদোন্নতিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে এবার বিজেপি এবং আরএসএস-কে কাঠগড়ায় তুললেন রাহুল গাঁধী। বিজেপি-আরএসএস তফসিলি জাতি-উপজাতিদের বিরোধী বলেও মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ।