দূরপাল্লার ট্রেনে মহিলা নিরাপত্তায় এল 'সহেলি', জেনে নিন কীভাবে কাজ করবে এই গ্রুপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Sep 2020 01:18 PM (IST)

ট্রেন যাত্রায় মহিলাদের নিরাপত্তা বাড়াতে নতুন ব্যবস্থা দক্ষিণ পূর্ব রেলের। সহেলি ব্রডকাস্ট গ্রুপের মাধ্যমে মহিলা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবেন আরপিএফ কর্মীরা। সমস্যায় পড়লে ব্যবস্থা নিতে পারবেন তারা। দূরপাল্লা ট্রেনে ওঠার পর আরপিএফের মহিলা কর্মীরা মহিলা যাত্রীদের থেকে ফোন নম্বর সংগ্রহ করবেন। দুপক্ষের মোবাইল ফোন নম্বর নিয়ে তৈরি করা হবে ব্রডকাস্ট গ্রুপ।