Budget 2021: জাতীয় শিক্ষানীতিতে জোর, আদিবাসী এলাকায় ৭৫৮টি নয়া একলব্য মডেল স্কুল

সোমবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন, "মানব সম্পদ তৈরি করা যেটা আমাদের চতুর্থ স্তম্ভ। ১৫০০০ হাজার স্কুলকে আমরা নতুন এডুকেশন পলিসি দিয়ে আরও শক্তিশালী করছি এবং হ্যান্ডহোল্ডিংয়ের মধ্যে দিয়ে অন্যান্য স্কুলও উপকৃত হবে। একটি উচ্চশিক্ষা কমিশন তৈরি হবে এবং এরা এক্রেডিটেশন, রেগুলেশন সমস্তটাই দেখবে।  এদের আওতায়, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকবে । কেন্দ্রীয় সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এর অধীনে থাকবে। আদিবাসী এলাকায় ৭৫৮টি নতুন বিদ্যালয় তৈরি হবে। লাদাখে উচ্চশিক্ষা যাতে সবাই পায় তার জন্য আমরা কিছু বরাদ্দ করছি।" এছাড়াও তিনি বলেন, "একটি নতুন হাইড্রোজেন এনার্জি মিশন আমরা আনছি। এই প্রকল্প থেকে হাইড্রোজেন তৈরি হবে। বড় বন্দরগুলির ব্যবস্থাপনায় থাকবে বেসরকারি সংস্থা। এই খাতে সরকার কিছু ভর্তুকি দেবে। জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নিমাণ হবে। এর ফলে ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola