বিজেপি যে প্রতিশ্রুতি দেয়, তা করে দেখায়, CAA নিয়ে ঝাঁপাতে হবে, বার্তা অমিত শাহর

CAA নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। শুক্রবারের সাংগঠনিক বৈঠকে, দলের উদ্দেশে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, সিপিএম-কংগ্রেস-তৃণমূল থেকে যাঁরা আসতে চান, তাঁদের আনতে হবে। উনি আশা করতেই পারেন, পূরণ হবে না। কটাক্ষ তৃণমূলের। সম্প্রতি বিহার ভোটের প্রচারে নরেন্দ্র মোদির মুখে বারবার উঠে এসেছে ৩৭০ ধারা প্রত্যাহার থেকে রামমন্দিরের প্রসঙ্গ। এবার বাংলার ভোটেও কি বিজেপির হাতিয়ার এই ইস্যু? জল্পনা উস্কে দিয়েছেন অমিত শাহ। সূত্রের দাবি, বিজেপির সাংগঠনিক বৈঠকে তিনি বলেন,
বিজেপি যে প্রতিশ্রুতি দেয়, তা করে দেখায়। কোনও রক্তপাত ছাড়া কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে। রামমন্দির তৈরির রাস্তা পরিষ্কার হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola