রাফাল-রায়ের পর রাহুল গাঁধীর দুঃখপ্রকাশের দাবিতে প্রদেশ কংগ্রেস অফিসের সামনে বিজেপির তাণ্ডব, পাল্টা পথে কংগ্রেসও
সুপ্রিম কোর্টের রাফাল-রায়ের পর রাহুল গাঁধীর দুঃখপ্রকাশের দাবিতে প্রদেশ কংগ্রেস অফিসের সামনে বিজেপির তাণ্ডব। ছেঁড়া হল পোস্টার। কালি ছেটানো হল পুলিশের উর্দিতে। পাল্টা পথে কংগ্রেসও। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল আটকাল পুলিশ। তুঙ্গে উত্তেজনা।