Corona Cases in India: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল দৈনিক সংক্রমণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2020 01:09 PM (IST)

দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গত ২৪ ঘন্টায় ৪৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র, ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৭৫ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, ওই রাজ্যে গত ২৪ ঘন্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৭৭২ জনের। মোট আক্রান্ত ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩৭২।