কনটেনমেন্ট জোনে উৎসব নয়, করোনাকালে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2020 10:01 PM (IST)

করোনাকালে উৎসব নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের। কনটেনমেন্ট জোনে কোনও উৎসব নয়। কোমর্বিডিটি থাকলে বাইরে না বেরোনোর পরামর্শ। ৬৫ বছরের উর্দ্ধে ব্যক্তিদের বাড়িতে থাকার পরামর্শ। অন্তঃসত্ত্বা ও ১০ বছরের কম বয়সীদেরও বাড়িতে থাকার পরামর্শ। করোনা বিধি মেনে করতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব প্রাঙ্গণেও রাখতে হবে ৬ ফুটের দূরত্ব। সবকিছু খতিয়ে দেখে তবেই অনুমতি দিতে পারবে স্থানীয় প্রশাসন। নতুন নির্দেশিকায় জানাল স্বাস্থ্যমন্ত্রক।