করোনা: দৈনিক মৃত্যুতে একটানা ৪০ দিন বিশ্বে এক নম্বরে ভারত, আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষ পার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2020 11:35 AM (IST)

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষ পার। মৃতের সংখ্যা সাড়ে ৮০ হাজারেরও বেশি। দৈনিক সংক্রমণে এই নিয়ে ৪০ দিন বিশ্বে একনম্বরে ভারত। দৈনিক মৃত্যুতেও আজ বিশ্বে ভারত শীর্ষে। দেশে বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ। একইসঙ্গে দৈনিক সুস্থতার হার কমায় বাড়ল উদ্বেগ।