COVID-19 vaccine Covishield gets approval: ব্রিটেনের পরে কোভিশিল্ডে অনুমোদন ভারতের, আজ থেকে রাজ্যের ৩ জায়গায় টিকাকরণ-প্রক্রিয়ার ড্রাই রান
বছরের প্রথম দিনেই, ভারতে জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ছাড়পত্র পেল অক্সফোর্ডের করোনা-ভ্যাকসিন কোভিশিল্ড। রয়টার্স সূত্রে খবর, কোভিশিল্ডে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা DCGI. বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছিল যে, ভ্যাকসিন দ্রুত আসতে চলেছে।
এরপর শুক্রবারই কোভ্যাকসিন ও আমেরিকার ফাইজারকে পিছনে ফেলে, ভারতের সবার আগে ছাড়পত্র পেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন। সূত্রের খবর, কবে থেকে এবং কীভাবে ভ্যাকসিনের প্রয়োগ হবে তা আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা। তারপর দেশজুড়ে হবে গণ টিকাকরণ।

Tags :
COVAXINE Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Corona Abp Ananda Covishield COVID-19 Vaccine