বিশ্বজুড়ে জোরকদমে চলছে গবেষণা, টিকা তৈরি করতে কত সময় লাগবে? উত্তর নেই কারও কাছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jul 2020 08:36 AM (IST)

আত্মপ্রকাশের দিন জানা না গেলেও, বিশ্বজুড়ে জোরকদমে চলছে করোনার প্রতিষেধক আবিষ্কারের গবেষণা। ভারত-চিন-আমেরিকা-ব্রিটেন সহ নানা দেশ এই কাজে যুক্ত। কিন্তু, টিকা তৈরি করতে কত সময় লাগবে? এই প্রশ্নের উত্তর কারও কাছে নেই।