মুম্বই উপকূল থেকে সাড়ে ৪০০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, আগামীকাল আছড়ে পড়ার সম্ভাবনা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  02 Jun 2020 05:30 PM (IST)
ABP News
বাংলায় উমপুনের ক্ষত সেরে ওঠার আগে এবার আরব সাগর উপকূলে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আজই পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। বর্তমানে মুম্বই উপকূল থেকে সাড়ে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় নিসর্গ। আগামীকাল মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে আছড়ে পড়ার সম্ভাবনা। এরপর ওই ঘূর্ণিঝড় উত্তর দিকে মহারাষ্ট্র ও গুজরাতের দক্ষিণ উপকূল ধরে অগ্রসর হবে। প্রভাব পড়তে পারে মুম্বইতেও। ফলে ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা বাণিজ্য নগরীতে। সতর্কবার্তা মাথায় রেখে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে দুই রাজ্যেই। গুজরাটের ৫টি জেলায় এনডিআরএফের ১১টি দল মোতায়েন করা হচ্ছে। মহারাষ্ট্রের মুম্বই, পালঘর, ঠানে, রত্নগিরি, রায়গড়, সিন্ধুদুর্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মৌসম ভবন জানিয়েছে। মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ১০টি দল।দুই রাজ্যই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।
  • হোম
  • ভিডিও
  • ভারত
  • মুম্বই উপকূল থেকে সাড়ে ৪০০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, আগামীকাল আছড়ে পড়ার সম্ভাবনা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন