দিল্লির অগ্নিকাণ্ড: অন্ধকার জনবহুল গলি, আগুন নেভাতে হিমশিম দমকল- এক্সক্লুসিভ রিপোর্ট

দিল্লির ফিল্মিস্তান এলাকায় ব্যাগ-জুতোর কারখানায় ভয়াবহ আগুন। ৪৩ জনের মৃত্যু। ঘটনায় গ্রেফতার কারখানার মালিকের ভাই। আজ ভোরে ওই বাড়িতে স্কুলের ব্যাগ, জুতো তৈরির একটি কারখানায় আগুন লাগে। আটকে পড়েন বেশ কয়েকজন। কারখানার মালিক জানিয়েছেন, বেশ কয়েকজন কর্মী ঘরে ঘুমিয়েছিলেন। তাঁদেরই কয়েকজন ভিতরে আটকে পড়েন। ঘটনাস্থলে যায় দমকলের ২৭টি ইঞ্জিন। বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাহুল গাঁধীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola