Delhi Tractor Rally Chaos: এত বড় বিক্ষোভের খবর গোয়েন্দা সংস্থাগুলির কাছে ছিল না কেন?, দিল্লির হিংসার ঘটনায় প্রশ্ন দীনেশের

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) বলেন, এত বড় বিক্ষোভের খবর গোয়েন্দা সংস্থাগুলির কাছে ছিল না কেন? কীভাবে সামান্য সংখ্যক বিক্ষোভকারী লালকেল্লায় পৌঁছে গেল সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। যদিও কৃষক আন্দোলনের বেশিরভাগই এখনও শান্তিপূর্ণ রয়েছে বলে দাবি করেন তৃণমূল নেতা। এদিন তিনি বলেন, 'কৃষকরা আমাদের অন্নদাতা, আমরা তাদের সম্মান করি।' কেন অন্দোলন এত বড় আকার ধারণ করল সরকারের কাছে সেই প্রশ্নও তোলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। এদিন ফের একবার কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola