মধ্যপ্রদেশের গুনায় দলিত দম্পতিকে নিগ্রহের অভিযোগ! বদলি ডিএম-এসপি

মধ্যপ্রদেশের গুনায় এক দলিত দম্পতিকে নিগ্রহের অভিযোগ ওঠার পর, জেলাশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হল। মঙ্গলবার সরকারি জমি অধিগ্রহণ করতে অভিযান চালায় পুলিশ। ওই জমিতে দীর্ঘদিন ধরে চাষবাস করছিলেন ওই দলিত দম্পতি। সেখান থেকে পুলিশ তাঁদের সরাতে গেলে বাধা দেন দম্পতি। অভিযোগ, তারপর পুলিশ দম্পতিকে টেনেহিঁচড়ে সরিয়ে দেয়। পরে ওই দম্পতি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে দাবি। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola