ফের মধ্যবিত্ত চাকুরিজীবীদের সঞ্চয়ে কোপ, কমল ইপিএফের সুদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2020 01:51 PM (IST)

ফের মধ্যবিত্ত চাকুরিজীবীদের সঞ্চয়ে কোপ। ফের সুদ কমল ইপিএফের। ইপিএফের সুদ ৮.৬৫% থেকে কমে হল ৮.৫%। এক ধাক্কায় ০.১৫% সুদ কমল ইপিএফের। ঘোষণা কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের।