দিল্লিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন, আগুন কর্ণাটকের কালাবুর্গি স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা বগিতেও

নতুন বছরে ফের দিল্লিতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন। আজ ভোরে পিরাগরহি এলাকায় একটি কারখানায় আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। উদ্ধারকাজ চলাকালীন বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ভেঙে পড়ে কারখানার একাংশ। কারখানার কর্মী ও দমকল কর্মীদের অনেকেই আটকে পড়েন। ১৩ জন দমকল কর্মী সহ ১৪ জন জখম হন।
অন্যদিকে, কর্ণাটকের কালাবুর্গি স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা বগিতে আগুন লাগে।ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola