আইনি ব্যবস্থাতেও হয়নি শিক্ষা, কানপুরে চিকিৎসকদের ফের ‘থুতু ছুঁড়ল’ নিজামউদ্দিনে যোগদানকারীরা

দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের বিরুদ্ধে হাসপাতালে কোয়ারেন্টিন থাকাকালীন ফের অভব্যতার অভিযোগ। এবার উত্তরপ্রদেশের কানপুরে। ধর্মীয় সমাবেশ ফেরত কয়েকজনকে করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে কোয়ারান্টাইন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, তাঁরা বিধিনিষেধ না মেনে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। যেখানে-সেখানে থুতু ফেলছেন। বাধা দেওয়ায় হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সঙ্গে ওই ব্যক্তিরা দুর্ব্যবহার করে বলে অভিযোগ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, এ ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, নিজামউদ্দিনের ওই ধর্মীয় সমাবেশের উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে, তারা পুলিশ-প্রশাসনের সঙ্গে সবরকম সহযোগিতা করবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola