আজ সুপ্রিম কোর্টে সিএএ নিয়ে ১৪৪টি মামলার শুনানি
আজ সুপ্রিম কোর্টে CAA নিয়ে ১৪৪টি মামলার শুনানি। এই আইনের বিরুদ্ধেও সর্বোচ্চ আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলিতে এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার আবেদন করা হয়েছে। মামলাকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। মামলা করেছে কেরলের মুসলিম লিগও। গত মাসে এই আইন নিয়ে কেন্দ্রের কাছে জবাব তলব করেছিল সুপ্রিম কোর্ট।