India Corona Update: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু-সংক্রমণ, সুস্থতার হার ৯৩.৭৬ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2020 02:01 PM (IST)

দেশে Coronavirus-এ কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। দৈনিক মৃত্যুতে আজও দেশে দ্বিতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। তালিয়ার শীর্ষে রয়েছে Delhi। রাজধানীতে এক দিনে ১২১ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে Maharashtra। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখনও মোট ১ লক্ষ ৩৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৯১ লক্ষ ৭৭ হাজার ৮৪১। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৯৭৫ জন। ইতিমধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৬ লক্ষ ৪ হাজার ৯৫৫ জন। দেশে মৃত্যুর হার ১.৪৬ শতাংশ, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৭৬ শতাংশ।