PM Modi on Corona Vaccination: সাধ্যের মধ্যে দাম, ১৬ থেকেই টিকাকরণ, স্বাস্থ্য, সাফাই ও পুলিশকর্মীদের অগ্রাধিকার, জানালেন মোদি

করোনা ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভারতে দুটি করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘ করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরবর্তী পর্যায়ে ভারত।' ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের পথে ভারত। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হবে। যে ২টি ভ্যাকসিনে অনুমতি, দু’টিই মেড ইন ইন্ডিয়া।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola