রাম মন্দিরের ভূমিপুজোয় নাশকতার ছক আইএসআই-এর, খবর গোয়েন্দা সূত্রে

৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়েন্দা সূত্রের খবর, ওই দিনই নাশকতার ছক করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সেই মতো আফগানিস্তানে আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে আরও খবর, হামলার জন্য জঙ্গিদের কয়েকটি দল তৈরি করা হয়েছে। প্রতিটি দলে, তিন থেকে পাঁচ জন জঙ্গি রয়েছে। সন্ত্রাসবাদীদের একটি দল ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে। বাকিরা ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বলেও গোয়েন্দা সূত্রে খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola