Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে চকফকিরা সীমান্তে বিএসএফের গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2020 11:54 AM (IST)

কাশ্মীরে ভোটের আগে অস্থিরতা তৈরির চেষ্টা পাকিস্তানের। গোয়েন্দা সূত্রে খবর, পাক রেঞ্জার্সদের ঘাঁটি শিকড়গড় থেকে জঙ্গিদের ৬টি দলকে ভারতে পাঠানোর জন্য পরিকল্পনা চূড়ান্ত। প্রতিটি দলে আছে ৩ থেকে ৪ জন জঙ্গি। গতরাতে জম্মুর চকফকিরা সীমান্তে এক সন্দেহভাজনকে গুলি করে মেরেছে বিএসএফ সেনা। সন্দেহ, অনুপ্রবেশের আগে এলাকা রেকি করতে এসেছিল ওই ব্যক্তি।