মহারাষ্ট্রে কর্ণাটকের অ্যাকশন রিপ্লে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই পদত্যাগ মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2019 11:50 AM (IST)

এ যেন কর্ণাটকেরই অ্যাকশন রিপ্লে মহারাষ্ট্রে! গত বছর কর্ণাটক বিধানসভা ভোটের পরেও তৈরি হয়েছিল একই পরিস্থিতি। সেবারও সুপ্রিম কোর্টের আস্থা ভোটের নির্দেশের পর মাত্র ২ দিনের মাথায় পড়ে গিয়েছিল কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পার সরকার। আর সুপ্রিম কোর্টের নির্দেশের পরই মহারাষ্ট্রে পদত্যাগ মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর।