লকডাউনের মধ্যেই খুলল কেদারনাথ মন্দির, দর্শনার্থীদের প্রবেশ নিষেধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2020 12:58 PM (IST)

লকডাউনের মধ্যেই খুলে গেল কেদারনাথ মন্দির। শীতের সময় টানা ৬ মাস বন্ধ ছিল মন্দির। আজ সকালে প্রথম খোলা হয় মন্দির ও পুজো দেওয়া হয় প্রধানমন্ত্রীর নামে। তবে লকডাউনের জন্য ভক্তদের প্রবেশ নিষেধ।