লকডাউনের মধ্যে সোমবার থেকে কৃষি, নির্মাণ কাজ সহ বেশকিছু ক্ষেত্রে ছাড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2020 09:41 AM (IST)

লকডাউনের মধ্যেও সোমবার থেকে কৃষি, নির্মাণ কাজ সহ বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হল। খুলল হিমঘর, চালু হল টোলপ্লাজা। সংখ্যায় কম হলেও রাজ্য সরকারি অফিসে এলেন অফিসার ও কর্মীরা। তবে কন্টেনমেন্ট এলাকাগুলিতে মিলছে না এই ছাড়।