মনমোহনের জ্বর, তবে এখন সুস্থ আছেন, জানাল প্রাক্তন প্রধানমন্ত্রীর দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2020 11:36 AM (IST)

মনমোহন সিংহের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, জানাল প্রাক্তন প্রধানমন্ত্রীর দফতর। তবে কী কারণে জ্বর হয়েছে, তা পরীক্ষা করে দেখা হবে বলে জানা গিয়েছে। রবিবার অসুস্থতা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন প্রাক্তন প্রধানমন্ত্রী। নতুন একটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় শারীরিক সমস্যা দেখা দেয় তাঁর।