রাজস্থান: ফোন ট্যাপিং নিয়ে তুঙ্গে কংগ্রেস-বিজেপি তরজা, রাজ্যের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2020 10:18 AM (IST)

অডিও টেপকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনীতি। আড়িপাতা নিয়ে রাজস্থান সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে অডিও ক্লিপটি পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষায়। ফোন ট্যাপিং নিয়ে অব্যাহত কংগ্রেস-বিজেপির চাপানউতোর।